×

রংপুর

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

Icon

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পিএম

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

নীলফামারীতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে মাদক-কারবারি মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বসতবাড়ি থেকে ৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার জলঢাকা উপজেলার কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর স্ত্রী মোর্শেদা বেগম (৫২) এবং তারই মেয়ে শরিফা বেগম (২৫)।

সোমবার (১২ অক্টোবর) রাতে সাংবাদিকদের এসব তথ্য জানায় জেলা গোয়েন্দা শাখা।

পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর) নীলফামারী জেলার জলঢাকা থানাধীন খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ডাঙ্গাপাড়ায় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল। এসময় ধৃত নারীদের বসতবাড়িতে তল্লাশি করে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করে এবং তা বিধি অনুসারে জব্দ করা হয়। জব্দকৃত বিক্রয় নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের অনুমান মূল্য ২৪ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (যার নম্বর-১৮, জিআর নম্বর ৩০১/২০২৬) দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

প্রতিবেদন কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App