×

অর্থনীতি

অর্থনীতির সমসাময়িক বিষয়ে এফবিসিসিআইয়ের মতবিনিময় সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম

অর্থনীতির সমসাময়িক বিষয়ে এফবিসিসিআইয়ের মতবিনিময় সভা

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জসমূহ নিরুপণ, সমাধানের উপায় বের করা এবং তাৎক্ষণিক করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি জনাব মাহবুবুল আলম। 

উক্ত সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে বের করা, ট্যাক্স-জিডিপির আনুপাতিক হার বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি ও উৎপাদনশীলতা বৃদ্ধি, রাজস্ব নীতির সংস্কারসহ ট্রেড ফ্যাসিলিটেশন প্রভৃতি বিষয় বিশেষ গুরুত্ব পায়।

আরো পড়ুন: শীঘ্রই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে

এ সময় অর্থনীতিকে পুনরুদ্ধারে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার ব্যয় কমিয়ে আনা, লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি ও ব্যয় হ্রাসসহ শিল্পের জন্য নিরবচ্ছিন্ন এবং গুণগত জ্বালানি সরবরাহ নিশ্চিতে সরকারকে জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আলোচকরা। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনার ওপর জোর দেয়া হয়। 

সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও দায়িত্বশীল হতে হবে। এ সময় ব্যবসায়ী, উদ্যোক্তা, অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের কাছে সুনির্দিষ্ট মতামত চান তিনি। প্রাপ্ত মতামত সমূহ বিশ্লেষণ করে এফবিসিসিআই সেগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরবে বলে জানান জনাব মাহবুবুল আলম।

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতের মধ্যে আরো সমন্বয় ও সুসম্পর্ক জোরদার করতে হবে বলে জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।

আরো পড়ুন: করজাল সম্প্রসারণের বিকল্প নেই: ডিসিসিআই সভাপতি

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শমী কায়সার, মো. মুনির হোসেন, পরিচালক আবুল কাসেম খান, এফবিসিসিআইয়ের প্যানেল অ্যাডভাইজর এবং সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, এফবিসিসিআইয়ের প্যানেল অ্যাডভাইজর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মাইনুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্যানেল অ্যাডভাইজর এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন, এফবিসিসিআইয়ের প্যানেল অ্যাডভাইজর এবং সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, এফবিসিসিআইয়ের প্যানেল অ্যাডভাইজর এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App