×

অর্থনীতি

এপ্রিল মাসে কমেছে প্রবাসী আয়, এসেছে ১৯০ কোটি ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৬:০৯ পিএম

এপ্রিল মাসে কমেছে প্রবাসী আয়, এসেছে ১৯০ কোটি ডলার

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে ১৯০ কোটি ৮০ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এ মাসের প্রথম ১৯ দিনে এসেছিলো ১২৮ কোটি ১৫ লাখ ডলার। সে হিসেবে পরের ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৬২ কোটি ৬৫ লাখ ডলার। প্রতিদিন গড়ে ছয় কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। বুধবার (১ মে) বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রবাসী আয়ের এ তথ্য পাওয়া গেছে।

এর আগে মার্চ মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিলো ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিলো।

বেশির ভাগ ব্যাংক এখন ১১৫ থেকে ১১৬ টাকা দরে প্রবাসী আয় কিনছে। তবে সংকটে থাকা কিছু ব্যাংক বেশি দামেও ডলার কিনছে বলে জানা গেছে। যদিও ডলারের আনুষ্ঠানিক দাম ১১০ টাকা। ফলে আমদানি-কারকদেরকে অতিরিক্ত দামে ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে। এর প্রভাব পড়ছে ভোক্তার ওপর। দেশে সামগ্রিক মূল্যস্ফীতির হার এখনো উচ্চ রয়ে গেছে।

গত ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। এর আগের ২০২১-২২ অর্থবছরে আয় আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা এখন পর্যন্ত এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App