×

অর্থনীতি

কার্যকর পদক্ষেপের দাবি জানালো বাংলাদেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আন্দোলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

কার্যকর পদক্ষেপের দাবি জানালো বাংলাদেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আন্দোলন

ফাইল ছবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আন্দোলন। সাম্প্রতিক সময়ে আলু, পেঁয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এই আহ্বান জানানো হয়।  

সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ করতে হবে। এছাড়াও সরকারি বিপণন ব্যবস্থা আরো শক্তিশালী করার মাধ্যমে পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।  

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সিন্ডিকেটের প্রভাব উল্লেখ করে সংগঠনটি বাজারে সিন্ডিকেট ভাঙতে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যসামগ্রীর পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার দাবি জানানো হয়।  

আরো পড়ুন: মাসোহারা দিয়ে বাংলাদেশ ব্যাংকে লোক রাখা হয়েছিল: ড. দেবপ্রিয়

বাংলাদেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আন্দোলন জানায়, তারা প্রতি সপ্তাহে বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নিয়েছে।  

সংগঠনটির চেয়ারম্যান মাসুম চৌধুরী জনসাধারণ ও মিডিয়াকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলে, সবাই একসঙ্গে কাজ করলে একটি সহনশীল বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App