×

অর্থনীতি

খুলনায় মিডল্যান্ড ব্যাংকের ২৩তম শাখার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৮, ০৩:১৩ পিএম

খুলনায় মিডল্যান্ড ব্যাংকের ২৩তম শাখার উদ্বোধন
খুলনায় মিডল্যান্ড ব্যাংকের ২৩তম শাখার উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও মো. আহসান উজ জামান শাখাটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হেড অফ ইমার্জিং করপোরেট অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিভিশন মোহাম্মদ ইকবাল, হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন রেদওয়ানুল হক, হেড অফ জিএসডি ইমরাত হোসেন খান, হেড অব খুলনা ব্রাঞ্চ মনোয়ার হোসেনসহ খুলনা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনাঞ্চলের ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং সেবার উন্নয়নের মাধ্যমে হতদরিদ্রদের দোর গোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App