×

অর্থনীতি

৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬ হাজার কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। দেশ থেকে অর্থপাচার ঠেকাতে গত ৫ আগস্টের পর একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। 

বিএফআইইউ এই পদক্ষেপের মাধ্যমে অবৈধ লেনদেন ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে, গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন এবং ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে। এর পাশাপাশি, সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ জানুয়ারি ২২ তারিখে ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা। তবে চলতি অর্থবছরের জন্য সরকারের ব্যাংক ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App