×

অর্থনীতি

ফেব্রুয়ারিতে ৯ শতাংশ পেরোল মূল্যস্ফীতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

ফেব্রুয়ারিতে ৯ শতাংশ পেরোল মূল্যস্ফীতি

ছবি: সংগৃহীত

দেশের মূল্যস্ফীতিতে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশে। এর আগের মাস জানুয়ারিতে এই হার ছিলো ৮.৫৮ শতাংশ। তবে গত বছরের (২০২৫) ফেব্রুয়ারির তুলনায় এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ তখন মূল্যস্ফীতির হার ছিল ৯.৩২ শতাংশ।

রোববার (৮ মার্চ) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ‘ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিলো ৮.২৯ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.২৪ শতাংশ।’

অপরদিকে খাদ্যবহির্ভূত বা নন-ফুড খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে হয়েছে ৯.০১ শতাংশ, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮.৮১ শতাংশ। তবে একবছর আগের একই সময়ে এ খাতে মূল্যস্ফীতি ছিলো ৯.৩৮ শতাংশ, অর্থাৎ বছরভিত্তিক হিসাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

পরিসংখ্যান বলছে, ‘সাম্প্রতিক মাসগুলোতে খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতার কারণেই সামগ্রিক মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের মতে, বাজার ব্যবস্থাপনা, সরবরাহ পরিস্থিতি এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের ওপর মূল্যস্ফীতির গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App