×

অর্থনীতি

বিশ্ববাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

বিশ্ববাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি এবং সুদের হার কমার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। শুক্রবার (৮ মে) স্পট গোল্ডের দাম প্রায় ০ দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৯ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। সপ্তাহজুড়ে মূল্যবান ধাতুটির দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

একই সময়ে জুনে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচারের দামও সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক অবস্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

যদিও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে, তবুও উভয় পক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত দিয়েছে। এতে করে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছিল। উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কায় সুদের হার বাড়তে পারে- এমন উদ্বেগে সে সময় স্বর্ণের দাম নিম্নমুখী ছিল।

বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানসংক্রান্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করছেন। ধারণা করা হচ্ছে, এই তথ্যের ভিত্তিতে ফেডারেল রিজার্ভ ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রূপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনাম ও প্যালেডিয়ামের দামও যথাক্রমে ১ দশমিক ২ শতাংশ এবং ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার আশা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমার কারণেই মূল্যবান ধাতুর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

অধিনায়ক মুশফিককে টপকে শান্তর ইতিহাস

অধিনায়ক মুশফিককে টপকে শান্তর ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App