×

অর্থনীতি

আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে আরো শক্তিশালী করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন আর্থিক সহায়তার আবেদন করেছে বাংলাদেশ।

বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।

সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার জানান, নতুন অর্থায়নের অনুরোধকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত আইএমএফ-সমর্থিত কর্মসূচির আওতায় এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) দেশের অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে।

তবে ওই সময়ের পর দেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, বর্তমানে ব্যাংকিং খাতের দুর্বলতা এবং রাজস্ব আহরণে ঘাটতি বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।

আইএমএফ জানিয়েছে, বর্তমান বাস্তবতা এবং নতুন সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় রেখে একটি সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে নতুন কোনো ঋণ কর্মসূচি অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক অর্থপ্রদানের প্রয়োজন, নীতিগত প্রতিশ্রুতি এবং সংস্কার কর্মসূচির গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে। চূড়ান্ত অনুমোদনের জন্য আইএমএফের নির্বাহী বোর্ডের সম্মতি প্রয়োজন হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন, নীতিগত অগ্রাধিকার পর্যালোচনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আইএমএফের একটি স্টাফ ভিজিটের প্রস্তুতি চলছে। সম্ভাব্য নতুন কর্মসূচির পরিধি ও শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী মিশনে অনুষ্ঠিত হবে।

আইএমএফ বলেছে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আর্থিক খাতকে আরও শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে তারা সহযোগী অংশীদার হিসেবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App