×

অর্থনীতি

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

ছবি : সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৫ দিনে বৈধ পথে দেশে এসেছে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার। ফলে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। ধারাবাহিক প্রবাহের কারণে ২১ দিনে মোট প্রবাসী আয় পৌঁছায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে। পরে ২৫ দিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনা কার্যক্রমের কারণে প্রবাসী আয় ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের ধারণা, এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় নির্বাহ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App