×

অর্থনীতি

জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে বৈধ চ্যানেলে মোট ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ৪২ কোটি ৫০ লাখ ডলার বেশি, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫২ কোটি ৪০ লাখ (২.৫২৪ বিলিয়ন) মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্ত অবস্থানে রয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। যদিও গত সপ্তাহে এটি ছিল ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, ফলে সামান্য হ্রাস পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। এরপর ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকে। মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলার, যা ২৭ দিনে বেড়ে ২৫২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ১৮৫ কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার ২০ দশমিক ২ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার ইতিবাচক প্রভাবেই প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত রয়েছে। এই প্রবণতা বজায় থাকলে চলতি জুলাই মাসে মোট রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App