×

অর্থনীতি

ক্রয় কমিটির বৈঠকে মিললো এলএনজি কেনার অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

ক্রয় কমিটির বৈঠকে মিললো এলএনজি কেনার অনুমোদন

ছবি : সংগৃহীত

ছুটির দিন শুক্রবার (৭ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক ছিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভা।

বৈঠকে জানানো হয়, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালের ১১ ও ১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনা হবে।

একটি এলএনজি কার্গোতে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। সে হিসাবে এই চালানের মোট মূল্য প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত জিটুজি ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার দরপ্রস্তাব অনুমোদনের বিষয়টি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বৈঠক থেকে প্রত্যাহার করে নেয়। ফলে ওই প্রস্তাবের বিষয়ে এদিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

হুমায়ুন কবির মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App