×

অর্থনীতি

কমল ডলারের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

কমল ডলারের দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে রেমিট্যান্সের ডলারের দাম এক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ ১ টাকা কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কয়েকটি বাণিজ্যিক ব্যাংক প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে রেমিট্যান্স সংগ্রহ করেছে। এর আগের সপ্তাহে একই ডলারের দর ছিল ১২৩ টাকা ৬০ থেকে ১২৩ টাকা ৭০ পয়সার মধ্যে।

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের সরবরাহও বেড়েছে। এর ফলে আমদানিকারকদের ঋণপত্র (এলসি) নিষ্পত্তির খরচ কমেছে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে বর্তমানে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে। এতে আমদানি কার্যক্রমসহ সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে আরও গতি আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদি নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় ডলারের দাম কমেছে। সহজভাবে বললে, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার রয়েছে।

ডলারের সরবরাহ বেশি থাকায় ব্যাংকগুলোও তুলনামূলক বেশি দামে রেমিট্যান্সের ডলার কিনতে আগ্রহ দেখাচ্ছে না। একই সঙ্গে ব্যাংকে থাকা ডলার বিক্রির জন্য ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দরে এলসি নিষ্পত্তির সুযোগ দেওয়া হচ্ছে।

বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM6) হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলার।

ডলারের সরবরাহ বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা এবং রিজার্ভ বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App