দেশের বাজারে কত করে বিক্রি হচ্ছে স্বর্ণে ভরি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও স্বর্ণের দাম নিয়মিত সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই স্বর্ণ কেনার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন কোনো মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত এই দামেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা চলছে।
বিভিন্ন মানের স্বর্ণের দাম
বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায়।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
আরও পড়ুন: গ্যাস-বিদ্যুতে স্বস্তির আভাস, কাটেনি শঙ্কা
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এ ছাড়া স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
রুপার দাম কত
স্বর্ণের দাম পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণের দাম বিশ্ববাজারের পরিস্থিতি ও অন্যান্য অর্থনৈতিক বিষয় বিবেচনায় নিয়মিত পরিবর্তিত হতে পারে। তাই কেনার আগে বাজুসের সর্বশেষ মূল্য তালিকা যাচাই করে নেওয়া ভালো।
