দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম
ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করছে। সে হিসেবে দেশের বাজারে আজ রোববার (৪ অক্টোবর) সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।
সর্বশেষ বুধবার (৩০ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একই মানের স্বর্ণের দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি - ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা (বৃদ্ধি পেয়েছে ২,২১৬ টাকা)
২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা (বৃদ্ধি পেয়েছে ২,০৯৯ টাকা)
১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা (বৃদ্ধি পেয়েছে ১,৮০৮ টাকা)
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা (বৃদ্ধি পেয়েছে ১,১০৮ টাকা)
আরও পড়ুন: মাল্টার কেজি ৫২০ টাকা কেন, প্রশ্ন মন্ত্রীর
রুপার নির্ধারিত দাম: স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমান বাজারমূল্য অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: ৪ হাজার ৩১৬ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট রুপা: ৪ হাজার ১৪১ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট রুপা: ৩ হাজার ৫৫৮ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি রুপা: ২ হাজার ৬৮৩ টাকা প্রতি ভরি
কার্যকারিতা ও শর্তাবলী: পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর বহাল থাকবে। অলংকারের ডিজাইন ভেদে এর সঙ্গে মুজুরি (ম্যাকিং চার্জ) যুক্ত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে পুরোনো অলংকার কেনা বা বদলানোর ক্ষেত্রে বাজুসের পূর্বনির্ধারিত নিয়ম বহাল থাকবে।
