×

শিক্ষা

সেশনজটে হতাশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫২ পিএম

সেশনজটে হতাশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

পল্লবী মন্ডল (২৩)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী পল্লবী মন্ডল (২৩) সেশনজটের হতাশায় আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়ি থেকে তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান।

জানা যায়, পল্লবী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু করোনার কারণে সৃষ্ট সেশনজটের কারণে তিনি তীব্র হতাশায় ভুগছিলেন। এর জের ধরেই আত্মহত্যার পথ বেছে নেন এই শিক্ষার্থী।

পল্লবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বলেন, পল্লবীর মা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তিনি পল্লবীর হতাশার বিষয়ে আমাকে অবগত করেছিলেন। সেসময় আমি তাকে পল্লবীকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পরামর্শ দিই যাতে বন্ধুদের সাহচর্যে হতাশা কিছুটা কাটিয়ে উঠতে পারে। একাডেমিক ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাসও দেয়া হয় তাকে। তার এমন অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, রাতে নানির সঙ্গে ঘুমিয়েছিলেন পল্লবী। সকালে রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ময়নাতন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App