×

শিক্ষা

৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছেন অফিসিয়াল ই-মেইল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০ এএম

গুগল ওয়ার্কস্পেইস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী অফিসিয়াল ই-মেইল আইডি পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের তিন লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে ইউনিক অফিসিয়াল ই-মেইল আইডি দেয়া হবে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনের ভার্চ্যুয়াল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. মশিউর রহমান।

উদ্বোধনের দিন সারদেশে অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭জন শিক্ষক, দুই হাজার ২৪২টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭৪জন শিক্ষক ও ৮৪৬জন কর্মকর্তা-কর্মচারীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভিসি) ড. মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। এর ফলে তারা আনলিমিডেট স্টোরেজ পাবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণে অফিসিয়াল যোগাযোগ করতে পারবে। একইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে অনেক বড় সুযোগ পাবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যোগাযোগও অনেক সহজ হবে। অ্যাকাডেমিক পাঠগ্রহণেও এই অফিসিয়াল ই-মেইল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও এই অফিসিয়াল ই-মেইল আইডি দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার (কোষাধ্যক্ষ) প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App