×

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:৪৫ পিএম

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা
ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট প্রথম পর্যায়ে আবেদন শুরু ১০-২০ আগস্ট (ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর) দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল ১৬ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে আবেদনের ফল ২৩ সেপ্টেম্বর ভর্তি প্রক্রিয়া ২৬ আগস্ট-৫ অক্টোবর ক্লাস শুরু ৮ অক্টোবর

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১০ আগস্ট। আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারো তিন দফায় আবেদন গ্রহণ করা হবে।

রবিবার (৬ আগস্ট) একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ।

প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ২৩ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে।

তিন ধাপের ফল প্রকাশের পর ২৬ আগস্ট-৫ অক্টোবর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।

ভর্তির জন্য কোনো পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া: অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দেয়া যাবে আবেদনে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে প্রকাশিত ফলাফলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

হাই কোর্ট ‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

লং মার্চ স্থগিত করল জামায়াত

শেহবাজ শরিফের অনুরোধ লং মার্চ স্থগিত করল জামায়াত

‘ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা’

‘ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা’

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App