×

শিক্ষা

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটিতে আরিফুল ইসলাম আরমান সভাপতি ও অরিত্র অংকন মিত্র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত অ্যালামনাই নাইটে ১১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোশরেফ, যুগ্ম সম্পাদক এম দিদারুল করিম সিকদার, অর্থ সম্পাদক প্রমা সঞ্চিতা অত্রি, সাংগঠনিক সম্পাদক দাউদ রশিদ, প্রচার সম্পাদক ইশারা পারভীন। এছাড়া নির্বাহী সদস্য পদে মাজহারুল ইসলাম মুন্না, এএসএম সাদ, আলফি শাহরীন, সাদমান আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই রিয়াদ আরিফ এই ফলাফল ঘোষণা করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন। কমিটি গঠনের আগে অ্যালামনাইদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অ্যালামনাই নাইট ২.০’। এতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল, সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিনসহ শতাধিক অ্যালামনাই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত ৩ শতাধিক অ্যালামনাই এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছেন। এমএসজে বিভাগের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন। যেন জীবনের রঙিন অধ্যায়গুলোর শুরু হয়েছিল যেখানে, সেখানে ফিরে আসা যায় বারবার। যোগাযোগ করতে পারেন এমএসজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App