×

শিক্ষা

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১১:১৪ এএম

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলের আবাসন সংকট সমাধানে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে গণরুমের শিক্ষার্থীরা। ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভিসির বাসভবনে থাকার উদ্দেশ্যে সেখানে যান শিক্ষার্থীরা। পূর্বঘোষিত অবস্থান কর্মসূচী অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের গণরুমগুলোতে মানবেতর জীবন-যাপন করা প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের জন্য আবাসনের ব্যবস্থার দাবিতে উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান নিয়েছেন তারা। কর্মসূচীর অংশ হিসেবে উপাচার্যের বাসভবনে থাকা শুরু করার কথা ছিল তাদের। শিক্ষার্থীদের প্রধান দাবি হল- বিশ্ববিদ্যালয় থেকে গণরুম তুলে দিয়ে নিরাপদ ও বৈধ সিটের ব্যবস্থা করা। এসময় শিক্ষার্থীদের হাতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকর্ড দেখা যায়। বাসভবনে উঠতে গেলে উপাচার্য বাসভবনে নেই জানিয়ে শিক্ষার্থীদের বাসভবনে প্রবেশে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। প্রক্টরের সাথে দেখা করার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানান ডাকসু সদস্য তানবীর হাসান সৈকত। তিনি বলেন, মাননীয় উপাচার্য স্যারকে আমরা সময় বেধে দিয়েছিলাম। কিন্তু স্যার আমাদের দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারেনি। তাই আমাদের সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা ভিসি স্যারের বাসায় থাকব।   ছবি তুলেছেনঃ নুরুজ্জামান শাহাদাৎ/ ভোরের কাগজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App