×

শিক্ষা

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। দেশে-বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেয়া হয়।

শুক্রবার (৮ মার্চ) অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে ড. সাদেকা হালিমসহ ৩০ জন উদ্যোক্তা ও পেশাজীবী নারীকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি সবার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা অনুষ্ঠানটি ঐতিহাসিক ৭ মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারের মাধ্যমে শুরু হয়। এরপর বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠান হয়। 

আরো পড়ুন: জবির হলে নির্যাতনে ছাত্রী অজ্ঞান, সাংবাদিককে হুমকি

এতে বক্তব্য রাখেন- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক রোকেয়া হায়দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, সাংবাদিক, সমাজ কর্মী ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, গণস্বাক্ষরতা অভিযান নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসহ আরো অনেকে।

এছাড়া অনুষ্ঠানে দেশে-বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে অবদান রাখছেন এরকম ১০০ জন সফল নারীর গল্প তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে বিজনেস আমেরিকা ম্যাগাজিন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App