×

শিক্ষা

পাশের হারে শীর্ষে যশোর, সর্বনিম্ন সিলেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:২৪ পিএম

পাশের হারে শীর্ষে যশোর, সর্বনিম্ন সিলেট

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার  (১২ মে) বেলা ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হয়েছে।  এবার গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। 

পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে। রবিবার (১২ মে) শিক্ষা বোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডে পাশের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

এছাড়া, ঢাকা বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০, বরিশালে ৮৯ দশমিক ১৩, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন মহিবুল হাসান চৌধুরী।

ফল জানা যাবে যেভাবে

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ রেজাল্ট কর্নার-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সে ক্ষেত্রে SSC Board name (প্রথম তিন অক্ষর) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2024 Send to 16222

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

সালমান শাহ হত্যাকাণ্ড রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

হাইকোর্টের রায় অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App