×

শিক্ষা

এবার কতজন জিপিএ-৫ পেয়েছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০২:০৩ পিএম

এবার কতজন জিপিএ-৫ পেয়েছে?

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। রবিবার শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।

এর আগের বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী। এবার গত বছরের চেয়ে ১ হাজার ৪৪৯ জন কম জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। 

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক শুন্য ৪ শতাংশ। যশোর বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। 

এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। এ বছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

সালমান শাহ হত্যাকাণ্ড রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

হাইকোর্টের রায় অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App