×

শিক্ষা

শেখ হাসিনার পতনের চল্লিশায় বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ

Icon

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

শেখ হাসিনার পতনের চল্লিশায় বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ৪০ দিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা এ আয়োজন করে।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক ও বিভাগের শিক্ষার্থী তানভীর মণ্ডলসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিদ্যুৎ-বিভ্রাট উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

 আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যঙ্গাত্মক রূপে দেশের স্বৈরাচারের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, এ আয়োজন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে লেখা থাকবে। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য এমন কিছু নিদর্শন রেখে যেতে চাই যেটা দেখে তারা বুঝতে শিখবে যে স্বৈরাচারীদের পরিণতি কী হতে পারে। আর এটি শুধুমাত্র খাবারের আয়োজন নয়, এটি বিভাগের সকলের মধ্যে ভালোবাসা ও সংহতি সৃষ্টি করার একটি প্রচেষ্টা। 

আরো পড়ুন: রাগে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক ও বিভাগের শিক্ষার্থী তানভীর মণ্ডল বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং ঘৃণা ছড়িয়ে দিতেই আমাদের এ ভিন্নধর্মী আয়োজন। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে একটা বার্তা থাকবে যাতে ভবিষ্যতে দেশে কখনো স্বৈরাচারের জন্ম না হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে রোপণ করা হবে আড়াই লাখ গাছ

রাজশাহী নগরীতে রোপণ করা হবে আড়াই লাখ গাছ

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App