×

শিক্ষা

রুয়েটে ভর্তিতে আবেদন শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম

রুয়েটে ভর্তিতে আবেদন শুরু

ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তিতে আবেদন শুরু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শুরু এবং শেষ ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর আবেদন ফি জমা দেয়ার শেষ সময় ১৫ জানুয়ারি বিকেল ৫টায়।

গত বছরের ১৬ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে https://admission.ruet.ac.bd/ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫টি (৫টি সংরক্ষিত আসনসহ) আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদনের যোগ্যতা-

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা- ১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;

২. প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২১ সালে অথবা ২০২২ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৪ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে;

৩. প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি—এ চার বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপি–৪ সহ মোট ন্যূনতম জিপি–১৮ পেতে হবে।

৪. প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাস করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাস করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে। উল্লেখ্য, প্রার্থীকে ২০২৩ সালের নভেম্বর বা তারপরে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

৫. কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে ৮০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

নির্বাচনের পদ্ধতি

১. নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সব বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজি—এ চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধাতালিকা তৈরি করা হবে। প্রার্থীর সংখ্যা বেশি হলে এ তালিকা থেকে প্রথম ২৪ হাজার প্রার্থীকে প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। তবে ২৪ হাজারতম প্রার্থী একাধিক হলে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থী সংখ্যা চূড়ান্ত করা হবে।

২. উল্লেখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের সর্বোচ্চ তিন শিফটে বিভক্ত করে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা নেয়া হবে। প্রতিটি শিফটে প্রার্থীদের উপস্থিতির আনুপাতিক হারে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচনী পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে।

৩. নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার তারিখ

আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা শুরু: ৪ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা থেকে

আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা শেষ: ১৪ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট থেকে

আবেদন ফি জমা দেয়ার শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টায়

প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে

প্রাক্‌–নির্বাচনীর প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২৫ জানুয়ারি ২০২৫

প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা: ৮ ফেব্রুয়ারি ২০২৫ (পরীক্ষার শিফট ও সময় রুয়েটের ওয়েবসাইট তে প্রকাশ করা হবে)

নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের যোগ্য তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনী (লিখিত) পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড শুরু: ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনী (লিখিত) পরীক্ষা: ২০ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১০টায়

নির্বাচনী (লিখিত) পরীক্ষার ফলাফল: ৮ মার্চ ২০২৫


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App