×

শিক্ষা

প্রাথমিকের শিক্ষার্থীরা বই কবে পাবে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

প্রাথমিকের শিক্ষার্থীরা বই কবে পাবে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবে। ইতোমধ্যে জেলা পর্যায়ে অধিকাংশ বই পৌঁছে গেছে বলেও তিনি জানান।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ডা. বিধান রঞ্জন বলেন, আগে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন বিচ্ছিন্নভাবে হয়েছে; মূল উদ্দেশ্যটি কেন্দ্রীয়ভাবে গুরুত্ব পায়নি। এবার আমরা শিক্ষার মূল ভিত্তিকে কেন্দ্রে রেখে সবকিছু সাজাচ্ছি।

আরো পড়ুন : প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান

প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য তুলে ধরে ডা. বিধান রঞ্জন বলেন, একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে ও লিখে প্রকাশ করতে পারে—এটাই ভাষাগত স্বাক্ষরতা। পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগসহ প্রাথমিক গাণিতিক ধারণাগুলো বুঝে প্রয়োগ করতে পারাটাও অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভাষাগত ও গাণিতিক স্বাক্ষরতার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।

শিক্ষকদের উন্নয়ন নিয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের মানোন্নয়নে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্যও সর্বাত্মক চেষ্টা চলছে। আশা করি সফল হব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App