×

শিক্ষা

সতর্কবার্তা

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে অর্থ দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে অর্থ দাবি

ফাইল ছবি

একটি প্রতারকচক্র শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে অর্থ দাবি করছে- এমন অভিযোগ পাওয়া গেছে। এই চক্রটি ভুয়া মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৭ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাইছে, যার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ফোনকল বা মেসেজে বিভ্রান্ত হয়ে কোনো অবস্থাতেই অর্থ বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতারণার এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারি কোনো কাজে বা লেনদেনে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তিগত যোগাযোগে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App