×

শিক্ষা

নাট্যকার সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৭:৩২ পিএম

নাট্যকার সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে নাট্যকার সেলিম আল দীনের ১৩-তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবীর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোমা মুমতাজ, সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে অমর একুশ ভাষ্কর্যের সামনে থেকে একটি স্মরণযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

এ সময় নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোমা মুমতাজ, শিক্ষক-শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, স্বপ্নদল নাট্যসংগঠনের পরিচালক জাহিদ রিপন, দেশের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ, সেলিম আল দীনের আত্মীয়-স্বজন প্রমুখ স্মরণযাত্রায় অংশগ্রহণ করেন।

সেলিম আল দীনের সমাধিতে আরও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগ, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, ভোর হোল, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সেলিম আল দীনের সমাধিস্থলে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বলেন, সেলিম আল দীন জাতীয় মনন ও বিশ্ব ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে নাট্যচর্চা করেছেন। তাই তিনি আমাদের হয়েও বিশ্বমানব সমাজের একজন উজ্জ্বল মানুষ হয়ে থাকবেন।

অনুষ্ঠানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ বলেন, সেলিম আল দীন তাঁর কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আগামী প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগণ তাঁর নাটক নিয়ে গবেষণা করবেন।

এছাড়া সেলিম আল দীনের প্রয়াণদিবস উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সেমিনার, ভার্চুয়াল আলোচনা সভা ও নাটক প্রদর্শনের আয়োজন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App