×

ভারত

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

ছবি : সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাঁদের মুক্তির খবর জানিয়েছে দলটি।

পোস্টে সিজেপি লিখেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তেলাপোকা কখনো মরে না।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিল্লিতে পৌঁছানোর পরপরই বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকে ও দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আটক করা হয়। তাঁদের আটকের ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করে।

এর আগে একই বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত তিন হাজার মানুষকে আটক করার খবর পাওয়া যায়। আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা-কর্মী ও অধিকারকর্মীরাও ছিলেন। পরে তাঁদের অধিকাংশকে মুক্তি দেওয়া হয়।

সিজেপির তিন নেতার মুক্তির মধ্য দিয়ে প্রায় ২৪ ঘণ্টার আটকাবস্থার অবসান হলো। তবে তাঁদের আটকের কারণ ও মুক্তির বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ আখ্যা: জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

আওয়ামী লীগ আখ্যা: জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

পঞ্চগড় ৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App