×

শিক্ষা

প্রশ্নফাঁস নিয়ে ফেসবুকে গুজব, শিক্ষা বোর্ডের সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

প্রশ্নফাঁস নিয়ে ফেসবুকে গুজব, শিক্ষা বোর্ডের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে একটি অসাধু চক্র। এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

বিষয়টি নজরে আসার পর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে বিশেষ সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে।

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থী, অভিভাবক ও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

এতে আরও জানানো হয়, ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট (সিটিটিসি) অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে।

পরবর্তীতে তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ২৩ এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা অবৈধ আর্থিক লাভ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রশ্নফাঁসের ভুয়া প্রচারণা চালিয়ে আসছিল বলে জানা গেছে।

শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, এ ধরনের গুজব ও প্রতারণামূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App