×

শিক্ষা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর পদত্যাগের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তার পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করতে আসেন। এ সময় বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে সংবাদ সম্মেলনের টেবিল সরিয়ে ফেলা এবং কলার ধরে হেনস্তার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

হামলার শিকার ও অভিযোগকারী শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলাম। এগুলো কোনো মনগড়া অভিযোগ নয়। একপর্যায়ে রেজিস্ট্রার মহোদয় সেখানে আসেন এবং মিডিয়ার সামনে অভিযোগগুলো শুনবেন বলে জানান। অভিযোগ তুলে ধরার সময় ছাত্রদলের পক্ষ থেকে আমাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি, যিনি আগে ছাত্রলীগের লিফলেট বিতরণ করতেন, তিনি আমাকে ছাত্রলীগ আখ্যা দিয়ে গলার কলার ধরে মারতে আসেন।

তবে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, হাফিজুর রহমান সিয়াম ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, যে শিক্ষার্থী সংবাদ সম্মেলন ডেকেছিল, আমি সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী সেখানে আসায় পরিস্থিতির সৃষ্টি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

মাহদী আমিন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App