৫ দিনের ছুটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৫ দিনের গ্রীষ্মকালীন ছুটি। আগামী ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বাস্তবে ছুটির পরিধি আরও দীর্ঘ হচ্ছে। কারণ সরকারি সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার (১০ ও ১১ জুলাই) বন্ধ থাকার পর শুরু হবে গ্রীষ্মকালীন পাঁচ দিনের ছুটি। এরপর ১৭ ও ১৮ জুলাই আবারও সাপ্তাহিক ছুটি থাকবে।
ফলে সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি থাকবে।
