×

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের

ছবি : সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ সংশোধনের আবেদন মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অত্র অধিদপ্তরে দাখিল করা হয়।

আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা যায় সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদের সাথে এনআইডির নামের বানানের মিল নেই। এছাড়াও তাদের দাখিলকৃত দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে।

এতে আরো বলা হয়, আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল/এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল/এসএসসি বাংলা সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

প্রকৃতির কাছে মানুষের হার মানার পাঁচ সিনেমা

প্রকৃতির কাছে মানুষের হার মানার পাঁচ সিনেমা

চট্টগ্রাম বিভাগে বন্যা, প্রাণহানি বেড়ে ৫০

চট্টগ্রাম বিভাগে বন্যা, প্রাণহানি বেড়ে ৫০ ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App