×

শিক্ষা

কারিগরি বোর্ডের প্রশ্নপ্রণেতা ও মডারেটর হতে আবেদন আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

কারিগরি বোর্ডের প্রশ্নপ্রণেতা ও মডারেটর হতে আবেদন আহ্বান

ছবি : সংগৃহীত

২০২৭ সালের এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম এবং এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’–এর ১.২ (ক) ধারা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের জন্য গুগল ফরমের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। এ জন্য ই-মেইল বা আবেদনপত্রের হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।

বোর্ড জানিয়েছে, আবেদন কেবল নির্ধারিত গুগল ফরমের মাধ্যমেই গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার লিংক: https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণের মাথাপিছু ঋণ কত?

সংসদে অর্থমন্ত্রী জনগণের মাথাপিছু ঋণ কত?

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App