×

শিক্ষা

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয়েছে। তবে বন্যা ও জলাবদ্ধতার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো এখনো চলছে। চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।

শনিবার (৮ আগস্ট) দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র, শিশুবিকাশ দ্বিতীয়পত্র এবং বিকেলে সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, সমাজকর্ম দ্বিতীয়পত্র ও ক্রীড়া দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের উচ্চতর গণিত দ্বিতীয়পত্রের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তাত্ত্বিক পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে।

তবে বন্যা ও জলাবদ্ধতার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। একই সময়ে এ বোর্ডের আওতাধীন পাঁচ জেলার মাদরাসা ও কারিগরি বোর্ডের স্থগিত পরীক্ষাও শেষ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হবে। এরপর ৬০ দিনের হিসাব অনুযায়ী আগামী ৯ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে।

এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App