×

শিক্ষা

এসএসসির ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

এসএসসির ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা নিজ নিজ ফলাফল জানতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, ১০ আগস্ট সকাল ১০টা থেকে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন থেকে ফলাফলের রেজাল্ট শিট ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন- eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসে ফলাফল জানার নিয়ম

মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে।

এসএমএসের ফরম্যাট হবে:

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 উদাহরণ: SSC Dha 123456 2026 এটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।

পুনঃনিরীক্ষণের আবেদন

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। আবেদন পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ বিদায়

শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ বিদায়

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App