×

শিক্ষা

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ। মোট জিপিএ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সকালে প্রকাশ করা হলেও শিক্ষার্থীদের হাতে ফল পৌঁছাতে অনেক সময় সন্ধ্যা হয়ে যায়। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রবেশ করায় সার্ভারে দেখা দেয় নানা জটিলতা। ফলে কাঙ্ক্ষিত ফল জানতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। 

তবে এবার এসব বিড়ম্বনা এড়িয়ে খুব সহজেই জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সার্ভারের সমস্যায় পড়তে হবে না। বিকল্প পদ্ধতিতে ঘরে বসেই দ্রুত জানা যাবে কাঙ্ক্ষিত ফল। চলুন, জেনে নেয়া যাক—কীভাবে সহজ ও ঝামেলামুক্ত উপায়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে।

পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আরো একটি সরকারি ওয়েবসাইট eboardresults.com/app/stud। ওয়েবসাইটটিতে প্রথমে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর রেজাল্ট টাইপ অপশনে একক ফলাফল জানতে Individual Result এবং প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে Institutional Result সিলেক্ট করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সর্বশেষে সিকিউরিটি কি দিয়ে জানতে পারবেন কাঙ্ক্ষিত ফল। 

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এছাড়া, যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ক্ষেত্রে SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এর মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে। 

এছাড়া, result.bteb.gov.bd, educationboardresults.gov.bd ও eduboardresult.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গ্রেডভিত্তিক ট্রান্সক্রিপ্ট পাওয়া যাবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট bmeb.gov.bd-এর ‘অনলাইন সেবা-০১’ কর্নারে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’–এ ক্লিক করেও ফল জানতে পারবে। এছাড়া ebmeb.gov.bd ওয়েবসাইটে ‘DakhileRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাসের হার কমলেও সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫

পাসের হার কমলেও সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী জজের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী জজের

মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিপর্যয়, ২২৬ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিপর্যয়, ২২৬ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

জিপিএ-৫ এ শীর্ষে কারা, ছেলে নাকি মেয়ে?

জিপিএ-৫ এ শীর্ষে কারা, ছেলে নাকি মেয়ে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App