×

শিক্ষা

এসএসসি

মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ

ছবি: ভোরের কাগজ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের অর্ধেকেরও কম শিক্ষার্থী পাস করেছে।

আজ সোমবার (৯ আগস্ট) প্রকাশিত ফল থেকে এই তথ্য জানা গেছে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৯ শতাংশ পাসের হারের বিপরীতে মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ।

মানবিক বিভাগের ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন পাস করেছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন পাস করেছে। আর ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন পাস করেছে।

৯টি বোর্ডের মধ্যে মানবিকে সর্বোচ্চ পাসের হার রেকর্ড করেছে ঢাকা বোর্ড (৫৫ দশমিক ৬২ শতাংশ), আর সর্বনিম্ন পাসের হার দিনাজপুরে (৩৮ দশমিক ৭৫ শতাংশ)।

বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৮৬ দশমিক ৯০ শতাংশ পাসের হার যশোর বোর্ড। এর পরেই রয়েছে ঢাকা বোর্ড (৮৫.৯০ শতাংশ)।

সামগ্রিকভাবে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে। গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৪ মাস পর সিলেটে আবারও করোনা শনাক্ত

১৪ মাস পর সিলেটে আবারও করোনা শনাক্ত

হেফাজত হত্যাকাণ্ড কি আসলেই ‘গণহত্যা’ ছিল?

ডেভিড বার্গম্যানের কলাম হেফাজত হত্যাকাণ্ড কি আসলেই ‘গণহত্যা’ ছিল?

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

জিপিএ-৫ এক লাখ ১৬ হাজার ৬৭৬, কোন বোর্ডে কত?

জিপিএ-৫ এক লাখ ১৬ হাজার ৬৭৬, কোন বোর্ডে কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App