×

শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র‍্যাংকিংয়ে পেছানোর যে কারণ জানালেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র‍্যাংকিংয়ে পেছানোর যে কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র‍্যাংকিংয়ে (যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থার বার্ষিক তালিকা) কাঙ্ক্ষিত অবস্থানে আসতে না পারার পেছনে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার মতো বিষয়গুলোকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কেন কিউএস র‍্যাংকিংয়ে সামনে আসতে পারছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বাংলাদেশ সমস্যায় পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাবি ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নেতা

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়তে না আসার কারণ হিসেবে শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, এসব কারণে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনার জন্য আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে, দেশের যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে, তারা সেখানে ভালো ফলাফল করছে। তবে বাংলাদেশ এখনো বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকর্ষণ করতে পারছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বাংলাদেশের কিউএস র‍্যাংকিংয়ে ভালো অবস্থান প্রয়োজন। এর মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত ও মানদণ্ডভিত্তিক করা সম্ভব হবে।

আরও পড়ুন: প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ১৯৯২ সালে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ২০২৬ সালে এসেও কেন এসব প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে না—এর কারণ খুঁজে দেখা প্রয়োজন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন্তঃসীমান্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ বাড়ানো দরকার। দেশে গবেষকের কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে তৈরি হওয়া হাজারো গবেষক রয়েছেন।

আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App