×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে এ অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্রে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

আরও পড়ুন: শেখ মুজিবকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষক বরখাস্ত

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনার অনুলিপি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজা মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App