×

শিক্ষা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

ছবি : সংগৃহীত

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা-সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করে।

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

১. সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর ব্যানার প্রদর্শন করতে হবে।

২. প্রতিষ্ঠানের দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

৩. শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে নিজ নিজ আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৪. শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করতে হবে।

৫. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা প্রদর্শন করতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতা নিয়ে প্রচার চালাতে হবে।

৭. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সম্পর্কে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিযোগিতাটি নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App