একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ফাইল ছবি
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হচ্ছে। এই আবেদন প্রক্রিয়া চলবে পরের দিন, ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত এই নতুন সময়সূচি ও নির্দেশাবলী প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। প্রথম ধাপের মতোই শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দের ক্রমানুসারে আবেদন করতে পারবে। মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। এরপর আগামী ৫ থেকে ৭ অক্টোবরের মধ্যে এই ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন: এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
দ্বিতীয় ধাপে যারা আবেদনের সুযোগ পাবে:
যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেনি কিংবা আবেদন করেও কোনো কলেজে সিলেকশন পায়নি।
যেসব শিক্ষার্থী প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল, কিন্তু যেকোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে সিলেকশন নিশ্চায়ন করতে পারেনি।
যাদের প্রথম ধাপে কলেজ পাওয়ার পরও ভুল কোটা নির্ধারণ বা অন্য কোনো জটিলতার কারণে কলেজে ভর্তি হওয়া সম্ভব হয়নি।
অনলাইনে নির্ধারিত পোর্টালের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা তাঁদের কাঙ্ক্ষিত আবেদন সম্পন্ন করতে পারবেন।
