×

সিলেট

সিকৃবি

এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে আন্দোলন আরও কঠোর হয়েছে। সোমবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে তারা ভবনটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউ প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে।

আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীও কর্মসূচিতে অংশ নেন। এদিন টানা অষ্টম দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকে উপাচার্য বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করছেন। কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের।

সোমবারের অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে অধ্যাপক ড. এমদাদুল হকের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ছিদ্দিকুল ইসলাম, সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সভাপতি মাহবুব ইকবাল, আতাউর রহমান ও অধ্যাপক ড. নাজমুল হক।

কর্মকর্তা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নেওয়ামত উল্লাহ, বাছিত উদ্দিন ও আশফাক আহমেদ।

এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সিকৃবি ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম ও গোলাম রাব্বানী। বক্তারা উপাচার্যকে অবিলম্বে অপসারণের দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। তবে উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App