×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

ছবি : সংগৃহীত

অক্টোবরে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে টানা ছুটি। নির্ধারিত ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেক প্রতিষ্ঠানে বন্ধের সময় আরও দীর্ঘ হবে। এর মধ্যে সরকারি ও বেসরকারি কলেজে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবরে সবচেয়ে বেশি ছুটি থাকবে সরকারি ও বেসরকারি কলেজে। সাপ্তাহিক ছুটিসহ মাসটিতে মোট ২০ দিন অবকাশ থাকবে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় কলেজে টানা ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া মাসে আরও চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে অক্টোবরে কলেজগুলোতে মোট ১০ দিন ক্লাস হবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবরের লক্ষ্মীপূজার ছুটি যোগ হবে। এতে টানা ছুটির পরিমাণ দাঁড়াবে ১০ দিন। অন্যান্য সাপ্তাহিক ছুটি মিলিয়ে অক্টোবরে মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৫ দিন ক্লাস চলবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এসব বিদ্যালয়েও টানা ১০ দিনের ছুটি হবে।

সরকারি ও বেসরকারি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতে টানা পাঁচ দিনের অবকাশ থাকবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় সেখানে টানা ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে। ফলে দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি থাকলেও কোন বিশ্ববিদ্যালয়ে কতদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের ওপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, তাই চুক্তি করতে চায়: ট্রাম্প

শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, তাই চুক্তি করতে চায়: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App