×

বিনোদন

প্রাণে বেঁচে গেলেন অভিনেত্রী সায়ন্তিকা, গাড়িকে লরির ধাক্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:২১ পিএম

প্রাণে বেঁচে গেলেন অভিনেত্রী সায়ন্তিকা, গাড়িকে লরির ধাক্কা

দুর্ঘটনায় সায়ন্তিকা

প্রাণে বেঁচে গেলেন অভিনেত্রী সায়ন্তিকা, গাড়িকে লরির ধাক্কা

অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার শিকার হন রাজ্য তৃণমূল সম্পাদক। জানা গেছে, বাঁকুড়া ছেড়ে বার হওয়ার পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকার কাছে সায়ন্তিকার এসইউভিতে সজোরে ধাক্কা মারে ১২ চাকার লরি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে সায়ন্তিকার গাড়ি, হাতে গভীর ব্যাথা পেয়েছেন সায়ন্তিকা। দুর্ঘটনার পর কলকাতা না এসে বাঁকুড়াতেই ফিরে যান অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

গত বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে লড়েছিলেন সায়ন্তিকা, অল্প ব্যবধানে হেরে গেলেও গত কয়েক মাস ধরে বাঁকুড়ার মানুষের সব অভাব-অভিযোগ পূরণে বরাবর এগিয়ে থেকেছেন সায়ন্তিকা। জনসংযোগের কাছে গত এক সপ্তাহ ধরে বাঁকুড়াতেই ছিলেন তৃণমূল নেত্রী। আজ কলকাতায় ফেরার কথা ছিল তার, সূচী মেনেই ভোরবেলা কলকাতা রওনা দিয়েছিলেন সায়ন্তিকা। সকাল ছয়টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে তার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি, পুরোপুরি দুমড়ে গেছে গাড়ির একাংশ। সায়ন্তিকা ছাড়াও গাড়ির ভিতরে থাকা বেশ কয়েকজন ব্যাথা পেয়েছেন। আপতত বাঁকুড়া ফিরে গেছেন সায়ন্তিকা। কবে কলকাতায় ফিরবেন স্পষ্ট নয়। অন্যদিকে লরি চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App