×

বিনোদন

‘মন্টু পাইলট’: শোলাঙ্কির পরিবর্তে মিথিলা?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৮:১৬ পিএম

‘মন্টু পাইলট’: শোলাঙ্কির পরিবর্তে মিথিলা?

মন্টু পাইলট

‘মন্টু পাইলট’: শোলাঙ্কির পরিবর্তে মিথিলা?

একটি যৌনপল্লীর গল্পকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনে এবার বাংলাদেশি অভিনেত্রী রাফায়েত রশিদ মিথিলাকে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করবেন সৌরভ দাস। এর আগে মিথিলার স্থলে শোলাঙ্কি রায়কে অভিনয় করতে দেখা গেলেও এবারে পরিচালককে ‘না’ করে দিয়েছেন তিনি।

সিরিজটিতে কৌশানি মুখার্জি, দেবলিনা চ্যাটার্জি ও আনুশা বিশ্বনাথকে অভিনয়ের অনুরোধ করা হয়। কিন্তু তারাও ‘না’ করে দিয়েছেন। এরপর মিথিলাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে সানন্দে গ্রহণ করেছেন তিনি। নতুন পর্বেই যুক্ত হচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

কিন্তু ওয়েব সিরিজটিতে অভিনয়ের সম্মতি দিলেও হঠাৎ করে স্বামী সৃজিত ও মেয়ে আইরা করোনা আক্রান্ত হওয়ার ফলে এখনই অংশ নিতে পারছেন না শুটিংয়ে। আছেন হোম কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইন শেষ হলে শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজটির নির্মাতা দেবালয় ভট্টাচার্য। এবারেও পরিচালনা করবেন তিনি। এর আগের সিজনে অভিনয় করেছিলেন চন্দ্রায়ী ঘোষ, কাঞ্চন মল্লিক, অলিভিয়া সরকারসহ আরও অনেকে।

২০০৬ সালে মিথিলার সঙ্গে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের ঘরেই জন্ম নেন আইরা তাহরিম খান। এরপর নাটকীয়ভাবেই ২০১৭ সালে ভেঙে যায় তাদের সংসার। ২০১৯ সালে মিথিলাকে বিয়ে করেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বর্তমানে মায়ের সঙ্গেই থাকে আইরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App