×

বিনোদন

ড্রোনের আঘাতে হাসপাতালে টয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮ পিএম

ড্রোনের আঘাতে হাসপাতালে টয়া

মুমতাহিনা চৌধুরী টয়া

ড্রোনের আঘাতে হাসপাতালে টয়া

শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। রক্তাক্ত অবস্থায় অভিনেত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি হাউজে শুটিং চলছিল। তিন তলায় শুটিং করছিলেন টয়া, কাকতালীয়ভাবে একই ভবনের দ্বিতীয় তলায় শুটিং করছিলেন টয়ার স্বামী অভিনেতা সৈয়দ জামান শাওন। টয়া ভালোবাসা দিবসের ক্লোজআপ ‘কাছে আসার গল্প’র নাম ঠিক না হওয়া নাটকের শুটিং করছিলেন। পরিচালক রাসেল শিকদার শুটিংয়ে ড্রোন ব্যবহার করছিলেন। একটা সময় ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে টয়ার চোখের সামান্য ওপরে আঘাত হানে, সঙ্গে সঙ্গেই তিনি রক্তাক্ত হয়ে যান। খবর পেয়ে শাওন তিনতলায় উঠে এসে টয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর দুটি ইউনিটেরই শুটিং বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ড্রোন আঘাত করার আগমুহূর্তে টের পেয়েছিলেন টয়া, কিন্তু সরে যেতে চাইলেও শেষ রক্ষা হয়নি। টয়ার চোখের ওপরে বেশ খানিকটা কেটে গেছে, অনেকগুলো সেলাই দিতে হয়েছে। করতে হয়েছে কসমেটিকস সার্জারি।

সেদিন দোতলায় তথ্য মন্ত্রণালয়ের জন্য একটি তথ্যচিত্র নির্মাণ করছিলেন শরাফ আহমেদ জীবন। শাওন তথ্যচিত্রটিতে অভিনয় করছিলেন। সেদিনের ঘটনা সম্পর্কে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমরা মনোযোগ দিয়ে শুটিং করছিলাম। ওপর তলা থেকে টয়ার আহত হওয়ার খবর এলে শাওন দৌড়ে চলে যান, পরে তাকে হাসপাতালে নিয়ে যান। এ কারণে দোতলা ও তিন তলার শুটিং বন্ধ রাখতে হয়। ’

টয়া এখন বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App