×

বিনোদন

সমুদ্রপাড়ে ঝড় তুললেন লাস্যময়ী নুসরাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০ এএম

সমুদ্রপাড়ে ঝড় তুললেন লাস্যময়ী নুসরাত

নুসরাত জাহান

সমুদ্রপাড়ে ঝড় তুললেন লাস্যময়ী নুসরাত
সমুদ্রপাড়ে ঝড় তুললেন লাস্যময়ী নুসরাত

সমুদ্রপাড়ে লাস্যময়ী নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

এমনিতেই শীত বিদায় নিয়ে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে। আর এই তাপমাত্রা আরও বাড়িয়ে তুললেন নুসরাত জাহান।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরে ছবি শেয়ার করলেন। যা দেখে অনুরাগীদের চোখ ছানাবড়া।

হলুদ টু পিসে দেখা গেল ঈশানের মাকে। ওপরে একটা নেটের জ্যাকেট। সমুদ্র পাড়ে রোদ পোহাতে ব্যস্ত এ সুন্দরী। ঠোঁটের লাল লিপস্টিক যেন আরও লাস্যময়ী করে তুলেছে অভিনেত্রীকে। চোখে সাদা ফ্রেমের সানগ্লাস।

গোয়ার ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো!

নতুন বছরের শুরুতেই গোয়ায় যান নুসরাত আর যশ। সেখান থেকে নতুন বছর সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিকিনি পরা ছবি সযত্নে তুলে রেখেছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

গত বছর জুলাইতেই মা হয়েছেন অভিনেত্রী। ছেলের বয়স সবে ৭ মাস। তবে নুসরাতের ছিপছিপে শরীর দেখে তা বোঝা দায়। মেদবিহীন শরীরে প্রায়ই সেক্সি ছবি শেয়ার করতে দেখা যায় নুসরাতকে।

২০২১ সাল বিতর্কের মধ্য দিয়ে শুরু হলেও শেষ করেছেন একের পর এক সুখবর দিয়ে। এনেছেন নিজের রেডিও শো ‘ইশক উইথ নুসরাত’। দু-দুটো ছবির কাজ তার হাতে। ছেলে আর ক্যারিয়ার একসঙ্গে সামলাচ্ছেন তিনি। সঙ্গে নিজের সংসদ সদস্য হওয়ার দায়িত্বও। দিল্লিতে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনেও যোগ দিতে দেখা গিয়েছিল তাকে।

নুসরাত জানিয়েছেন, সবসময় চেষ্টা করেন যশ বা তিনি, কেউ একজন যেন ঈশানের সঙ্গে সবসময় থাকে। বাড়িতে গিয়েও নিজের সবটা সময় তোলা থাকে ছেলের জন্য। বাবা হিসেবে যশকেও দিয়েছেন ফুলমার্কস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App