×

বিনোদন

প্রথমবার একসঙ্গে স্ক্রিনে নিরব ও মাহি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০১:৪৭ পিএম

প্রথমবার একসঙ্গে স্ক্রিনে নিরব ও মাহি

নিরব ও মাহি

প্রথমবার একসঙ্গে স্ক্রিনে নিরব ও মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা নিরব ও মাহিয়া মাহি। আলাদাভাবে একের পর এক সিনেমা করলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদেরকে। সেই আক্ষেপ নিয়ে নিরব-মাহির ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত জানাতেন, জুটি বাঁধুক তারা। ভক্তদের সেই চাওয়া পূরণ হচ্ছে। প্রথমবার জুটি বাঁধলেন নিরব-মাহি।

বড়পর্দা না হলেও টিভিসি’র মাধ্যমে তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। রংধনু গ্রুপের ফ্যাশন আউটলেট ‘আরজে লাইফস্টাইল’-এর টিভিসি করছেন নিরব-মাহি। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। এ বিষয়ে নিরব জানান, যমুনা ফিউচার পার্কে ২২ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে এই ফ্যাশন আউটলেট। সম্ভবত এটি দেশের সবচেয়ে বড় লাইফস্টাইল শপ।

নিরব বলেন, গ্ল্যামার ও ফ্যাশন দুটোর সঙ্গে ফিল্মি ধাঁচে বিজ্ঞাপনটির শুটিং চলছে। মাহির সঙ্গে প্রথম কাজ হচ্ছে। হয়তো আমরা আগামীতে ফিল্মও করবো। পরিচালক অনন্য মামুনের সঙ্গে 'অমানুষ' ও 'কসাই' নামে দুটো সিনেমা করেছি। সেখান থেকে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। সবমিলিয়ে কাজটি বেশ এনজয় করছি।

গত দুদিন ধরে এই টিভিসি’র শুটিং চলছে। আগের দিন শুটিং হয়েছে যমুনা ফিউচার পার্কে, বৃহস্পতিবার শুটিং চলছে ধামরাই এলাকার ফিল্ম ভ্যালিতে। জানা যায়, নিরব-মাহি ছাড়াও এতে আছেন মনিরা মিঠু, রোজি সিদ্দিকীসহ প্রায় শতাধিক আর্টিস্ট। চলতি রমজান মাসেই নিরব-মাহির টিভিসিটি প্রচারে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App