×

বিনোদন

দাদাগিরির ফিনালেতে প্রথমবার একসঙ্গে নাচলেন সৌরভ-ডোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ১২:১১ পিএম

দাদাগিরির ফিনালেতে প্রথমবার একসঙ্গে নাচলেন সৌরভ-ডোনা

দাদাগিরির মঞ্চে একসাথে নাঁচলেন সৌরভ ও ডোনা। ছবি: সংগৃহীত

দাদাগিরির ফিনালেতে প্রথমবার একসঙ্গে নাচলেন সৌরভ-ডোনা

কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি সিজন নাইন’। অবশেষে সেই দিন চলে এলো। দাদাগিরির গ্র্যান্ড ফিনালের শুট হয়ে গেল শুক্রবার। বিশ্ববাংলা কনভোকেশন সেন্টারে দীর্ঘ ৯ ঘণ্টা ধরে চলে শুটিং। বেশ কয়েকটি চমক থাকছে চূড়ান্ত পর্বে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এরই মধ্যে চমকপ্রদ বিষয় হল, দাদাগিরির অন্তিম পর্বে এই প্রথম একসঙ্গে অনস্ক্রিন নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে।

ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সঙ্গে বরাবরই যুক্ত সৌরভ। এমনকী ডোনা ও সানার নানা অনুষ্ঠানেও দর্শকাসনে দেখা যায় তাকে। কিন্তু মঞ্চে ডোনার সঙ্গে কখনই নাচতে দেখা যায়নি সৌরভকে। তবে এই নাচ কোনো ক্লাসিকাল ডান্স ফর্ম নয়। একেবারে ক্যাজুয়ালভাবেই বলিউডের গানে বল ডান্স করতে দেখা গেল সৌরভ ও ডোনাকে। এই প্রথম কোনও মঞ্চে প্রকাশ্যে একসঙ্গে নাচলেন তারকা দম্পতি। সাদা শার্ট ও কালো ভেস্ট ব্লেজারে সৌরভের লুক ছিল বরাবরের মতোই স্মার্ট ও হ্যান্ডসাম। অন্যদিকে ডোনার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি।

সৌরভ বরাবরই বলেন তিনি শাহরুখ খানের ফ্যান। এসআরকের 'ওম শান্তি ওম' ছবির 'আঁখো মে তেরি আজব সি আজব সি অদায়েঁ হ্যায়' গানেই চুটিয়ে নাচলেন সৌরভ ও ডোনা। এছাড়াও অন্তিম পর্বে হাজির থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায়। প্রতিযোগীদের খেলায় সাহায্য করবেন প্রসেনজিৎ চ্যাটার্জী। এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে গান গাইবেন রূপম, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো ও মনোময় ভট্টাচার্য। আগামী ৫ জুন সম্প্রচারিত হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। খবর জি২৪ ঘণ্টার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App